শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

পাঁচ উপজেলার ভোটগ্রহণ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনিয়ম, সহিংসতা ও আইনি জটিলতার কারণে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ভোটগ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় ইসি মঠবাড়িয়ার নির্বাচন স্থগিত করেছে। বাকি চার উপজেলার নির্বাচন আদালতের নির্দেশ স্থগিত করা হয়েছে।

জানা গেছে, অনিয়মের কারণে ময়মনসিংহের ত্রিশাল ও সহিংসতার কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে আইনি জটিলতার কারণে আরও তিনটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এগুলো হলো- কুমিল্লার বরুড়া, ফেনীর ছাগলনাইয়া ও খুলনার ডুমুরিয়া উপজেলা।

প্রসঙ্গত, ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। এই পাঁচটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত হওয়ায় এখন পর্যন্ত ১২২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ