শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ঢাকা মেডিকেলে উদ্বিগ্ন স্বজনদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনায় আহতদের খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ইন্ডিকা মারসিলিন নামের এক শ্রীলঙ্কানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাতে আঘাত পেয়েছেন। তবে আঘাত গুরুতর নয়। তিনি দোতলা থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেকেই ভিড় জমিয়েছেন। ওই ভবনে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েই মেডিকেলে এসেছেন তারা। এমন একজন তারিকুন্নাহার। তাঁর ভাই আনজীর সিদ্দিক ভবনের ১৮ তলায় একটি অফিসের কর্মকর্তা।

আজ বেলা একটার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ২২ তলা ভবন এফআর টাওয়ারে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভবনের সপ্তম বা অষ্টম তলায় আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে নবম তলাতেও। আগুন লাগার পর ভবনের কাচের দেয়াল ভেঙে দেয়াল বেয়ে অনেকেই নামতে থাকেন। তখন পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ