শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

আটকে পড়া অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার; আহত সবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে দুটি স্কাই লিফট ব্যবহার করা হচ্ছে।

জানা যায়, এ পর্যন্ত ভবনটি থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাই কমবেশি আহত হয়েছেন।

উদ্ধারের পর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। অগ্নিকাণ্ডে আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য ইতোমধ্যে রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বেলা ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

এখন আগুনের শিখা কিছুটা কমে এসেছে। তবে বেড়েই চলছে ধোঁয়ার পরিমাণ। দমকল বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ