রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা রাজধানীর মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রদীপ ও ফারুক নামে দু’জনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাতে র‌্যাব-১১ এর সদস্যরা মাটিকাটা এলাকার একটি বাড়িতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শফিকুলকে গ্রেপ্তার করতে গেলে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।

নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল তিনটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত এক ডজন মামলার পলাতক আসামি। গোপন তথ্যের ভিত্তিতে শফিকুলের অবস্থান জানতে পেরে মঙ্গলবার রাত ১২টার দিকে মাটিকাটা এলাকার একটি বাসায় অভিযান চালানো র‌্যাব।

পাঁচতলা ভবনটি তল্লাশি করে র‌্যাবের সদস্যরা ছাদে গেলে সেখানকার চিলেকোঠার একটি কক্ষ থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় র‌্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। গোলাগুলিতে নূর আলম নামে র‌্যাবের এক সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র অন্তত ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি ছিলেন শফিকুল। তাকে আমরা দীর্ঘদিন ধরেই খুঁজছিলাম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ