রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

সদরঘাটে যাত্রীবাহী লঞ্চে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার সদরঘাটে এমভি ডান্ডা-২ নামে একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের  দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, সদরঘাটের ঠিক বিপরীত পার্শ্বে অপেক্ষমান যাত্রীবাহী লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন দ্রুত নেভানো সম্ভব হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লঞ্চটিতে মেরামতের (ওয়েল্ডিং) কাজ চলাকালে ওড়া ফুলকি থেকে আগুন ধরে যায় বলে জানান রাসেল শিকদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ