রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

খালেদাকে মুক্ত করা স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, স্বাধীনতার চেতনা ও আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা লুণ্ঠিত হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আজ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই, গণতন্ত্র নেই।

স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের সিনিয়র নেতা ও কর্মীদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ