রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবস্থার উন্নতি হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় সময় বিকেল চারটায় (বাংলাদেশের সময় দুপুর ২টা) কেবিনে নেয়ার কথা জানান সিঙ্গাপুরে কাদেরের চিকিৎসা সমন্বয়ক নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

তিনি জানান, ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন। তার রক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণে রয়েছে।

কাদেরের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ তথ্য জানান ডা. রিজভী।

এ সময় হাসপাতালের লবিতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী এডভোকেট ইসরাতুন্নেসা কাদের, কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তাসহ কাদেরের পরিবারের সদস্য ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ