রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

রাজধানীতে হেলে পড়েছে ছয়তলা ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে।

রবিবার রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, প্রতীক্ষা নামের ছয়তলা ওই ভবনটি হেলে পড়ার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। ভবনটি হেলে পড়লেও কেউ হতাহত হয়নি। বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে।

সোমবার সকালে স্থাপত্য বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ