রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

জাল ভোট দেয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের দৌলতপুরে জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৪মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সহকারী প্রিজাইডিং এ কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমিন জানান, ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিঁড়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন রুহুল আমিন।

বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাকে আটক করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ