শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

যে কারণে জিএম কাদেরকে বাদ দিলেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলে বিভেদ সৃষ্টি ও দল পরিচালনায় ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো-চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তবে জি এম কাদের পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন বলে জানান এরশাদ।

শুক্রবার রাতে এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ওই বিবৃতিতে এরশাদ লিখেছেন: ‘‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আমি এই মর্মে আমার পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকল মহলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি ইতোপূর্বে ঘােষণা দিয়েছিলাম যে, আমার অবর্তমানে পার্টির কো-চেয়ারম্যান গােলাম মোহাম্মদ কাদের পার্টি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে, পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাকে চেয়ারম্যান নির্বাচিত করবে।

তিনি বলেন, কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থার বিবেচনায় আমার ইতােপূর্বেকার সেই ঘােষণা প্রত্যাহার করে নিলাম। যেহেতু জনাব কাদের পার্টি পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতৃবৃন্দও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।

এমতাবস্থায় সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব এবং কো-চেয়ারম্যানের পদ থেকে জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। তিনি সংসদের বিরােধী দলীয় উপনেতার পদে থাকতে পারবেন কিনা তা জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে।’এরশাদ-জি এম কাদের-জাতীয় পার্টি।

এরশাদ-জি এম কাদের-জাতীয় পার্টি

পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মােতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে এরশাদ জানান, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ