রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ডাকসুর দায়িত্ব নিলেন ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কার্যকরী সংসদের সভার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ২৫ সদস্য তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার বেলা ১১টার কিছুক্ষণ পর ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে প্রথম বৈঠকে অংশ নেন তারা। এতে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।

ডাকসু ভবনে ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহা. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডাকসু’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শুরু হয়। সভায় অংশ নিয়েছেন ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানি ও এজিএস সাদ্দাম হোসেনসহ প্রমুখ।

শুক্রবারই মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছিলেন, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে শনিবার ডাকসুর দায়িত্ব নেবেন তিনি।

২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ মার্চ। নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নুরুল হক নুর ভিপি এবং সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন আকতার হোসেন।

বিজয়ের পরও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নুর পুনঃনির্বাচনের দাবি জানিয়ে আসায় দায়িত্ব নেবেন কি নেবেন না, এ বিষয়টি পরিষ্কার হচ্ছিল না।

শনিবার আনুষ্ঠানিকতার মাধ্যমে ডাকসুর নব-নির্বাচিতদের দায়িত্বভার দেয়ার আগের দিনই নিজের অবস্থান ব্যাখ্যা করে দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ