রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

মানুষের ক্ষতি করে উন্নয়ন না করার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন করতে গিয়ে মানুষের জীবন ও জীবিকার যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রেখে কাজ কবে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা যেন সময়মতো জমির পরিপূর্ণ মূল্য পায়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। উন্নয়ন যেন মানুষের জন্য হয়, মানুষের ক্ষতি করে যেন কোনো ধরণের উন্নয়ন না হয়।

প্রধানমন্ত্রী মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের প্রতি আশা ব্যক্ত করে বলেন, শুধু মহেশখালী নয় ওই অঞ্চলে উন্নতি হলে পুরো বাংলাদেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কক্সবাজারের পূর্বের অবস্থা তুলে ধরে তিনি বলেন, একটা সময়ে কক্সবাজারে কিছুই ছিল না। পুরো কক্সবাজারে লবণ ও পান চাষ করত। কক্সবাজারকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। কক্সবাজারের জনগণের মতামত নিয়েই এই উন্নয়নকাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কক্সবাজারের মহেশখালী নিয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনায় এগোচ্ছে সরকার। জাপানের সহায়তায় মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প এই পরিকল্পনারই অংশ।

কক্সবাজারে ঠাঁই নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনাও হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রকল্পের জাপানি কর্মকর্তারা।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ