মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
অলিকুম শিরমনি পীরে কামেল যুগশ্রেষ্ট আলেমেদ্বীন আল্লামা জমির উদ্দীন রহ. এর নির্দেশনায় বিদ'আত ও শিরকে মগ্ন মুসলিম উম্মাহর চিন্তাচেতনার পরিবর্তন, তাহজীব তামাদ্দুন সংরক্ষণ এবং কুরআন সুন্নাহর সহীহ জ্ঞান সমাজে ছড়িয়ে ছিটিয়ে দেয়ার লক্ষে তার সুযোগ্য খলিফা আল্লামা মুফতি আজিজুল হক রহ. প্রতিষ্ঠা করেছেন আল জামিয়া আল ইসলামিয়া (জমীরিয়া কাসেমুল উলুম মাদরাসা) পটিয়া।
চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত সেদিনের প্রয়াস ও স্বপ্ন আজ প্রতিষ্ঠানটি উপ-মহাদেশের প্রাচীনতম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে রুপ নিয়েছেন।
কুতুবুল আলম আল্লামা মুফতি আজিজুল হক রহ. বিশ্ববিখ্যাত নিবেদিতপ্রাণ বুজুর্গ ব্যক্তিত্ব যার পরশ ও প্রয়াসে এশিয়া খ্যাত প্রতিষ্ঠানের যাত্রা করেছে, তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা প্রথম পরিচালক।
তার খাদিম মরহুম গোলামুর রহমানের বর্ণনামতে জানতে পারি মুফতি সাহেব রহ. একদা নামাজরত অবস্থায় আফ্রিকার জঙ্গলে বিশ্বখ্যাত বুজুর্গানে দ্বীনের মিলনমেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়া আরো অনেক শিওরে উঠার মতো ঘঠনা রয়েছে।
তিনি পবিত্র রমজানুল মোকারকের (১৫ রমজান ১৩৮০ হিজরী মোতাবেক ৩ মার্চ ১৯৬১ ইংরেজী) জুমাবার ইন্তেকাল করেছেন।
জামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক রহ. এর একটি কথা আজ খুব শ্রদ্ধাভরে স্বরণ করছি, মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারি বলেছেন, বানীয়ে জামিয়া বলেন, এই জামিয়ার কাটাবিহীন দুইটি ফুল আছে, যে ফুলদ্বয়ের সুঘ্রাণে জামিয়া সুগন্ধিত হবে। তন্মধ্যে একজন পীরে কামেল আল্লামা আলী আহমদ বোয়ালভী রহ. আরেকজন হলেন আল্লামা নুরুল ইসলাম কদীম রহ.।
শায়খুল আরব ওয়াল আযম আল্লামা শাইখ মুহাম্মদ ইউনুস রহ. (হাজ্বী সাহেব হুজুর) একজন যুগশ্রেষ্ট আলেম, যার চিন্তা চেতনা ও বহুবিদ কল্যাণমুখী অবদান ইতিহাস হয়ে আছে।
মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হাজ্বী সাহেব হুজুর রহ. এর চিন্তাচেতনা ও জ্ঞানের গভীরতা অতুলনীয়। তিনি পার্বত্যভূমি বান্দরবানের প্রাণকেন্দ্র পাহাড়ের গা ঘেসে যে দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যদিয়ে খিদমত ও দাওয়াতের ব্যবস্থা করেছেন তা আমাদের এই চিরকাল স্বরণ রাখতে বাধ্য করেছেন। হযরতের এই মিশন যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার দ্বিতীয় পরিচালক। তিনি (১০ শাবান ১৪২২ হিজরী মোতাবেক ১৪ ফেব্রুয়ারি ১৯৯২ ইংরেজি) জুমাবার ইন্তেকাল করেছেন।
আল্লামা আল ইমাম আহমদ (ইমাম সাহেব হুজুর) রহ. একজন জ