রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিরাপদ সড়কের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহনের চাপায় প্রাণ হারানো শিক্ষার্থী আবরার আহম্মেদ নিহতের ঘটনায় তৃতীয় দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর প্রগতি সরণিতে মানববন্ধন করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এর শিক্ষার্থীরা।

গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলনের সব কর্মসূচি স্থগিত ঘোষণা দেন।তবে আন্দোলনকারীদের বড় একটা অংশ এই স্থগিতাদেশ নাকচ করে দেন।

এরপর জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় ফের তারা সড়ক অবরোধ করবেন। এই লক্ষ্যে আজ ফের কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। টানা তৃতীয় দিনে চলছে এ বিক্ষোভ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ