রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

জঙ্গি সন্দেহে গ্রেফতার, পুলিশি হেফাজতে মৃত্যু শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশি হেফাজতে মৃত্যু হলো জম্মু-কাশ্মীরের এক ব্যক্তির। মৃতের নাম রিজবান আসাদ। তিনি পেশায় শিক্ষক ছিলেন।

পুলওয়ামা জেলার অবন্তীপোরে তার বাড়ি। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘জঙ্গি কার্যকলাপে জড়িত অভিযোগে রিজবানকে গ্রেফতার করা হয়েছিল। তাকে পুলিশ ও এনআইএ একযোগে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গত সোম ও মঙ্গলবার পুলিশ হেফাজতে ছিল রিজবান। হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়।

রিজবানের মৃত্যুর পর অবন্তীপোরের কয়েকশ’ ছাত্র মঙ্গলবার রাস্তায় বিক্ষোভ মিছিল করে। মৃত্যুর উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করা হয়।

রিজবানের পরিবারে সদস্যরা বলেন, ‘রিজবানের সঙ্গে কোনও জঙ্গি দলের যোগসূত্র ছিল না। সে জামাত-ই-ইসলামির (সংগঠনটি গতমাসে ভারতের কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করে) সমর্থক ছিল। এজন্য রিজবানকে হেনস্তা করে পুলিশ। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা রিজবানের মৃত্যুর ঘটনায় দোষীদের চরম শাস্তি দাবি করে।

কেপি