শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

আবরারের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ৪ সড়কে শিক্ষার্থীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে ঘাতক বাসচালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর চার সড়কে অবস্থান নিয়েছে  বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ বুধবার (২০ মার্চ) সকাল ১০টার পর শিক্ষার্থীরা এ অবস্থান নেন।

চারটি সড়ক হলো রাজধানীর দুর্ঘটনাস্থল প্রগতি সরণিত, রামপুরা, ফার্মগেইট ও শাহবাগ। এদের মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে প্রগতি সরণিতে অবস্থান নেন শিক্ষার্থীরা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফার্মগেটের সড়ক থেকে বেলা ১১টার দিকে সরে যান শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার সকালে বাসচাপায় নিহত  হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন।

মঙ্গলবার সকালে বিইউপিতে ক্লাস করার জন্য প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন।

এ ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। সন্ধ্যায় সড়ক থেকে সরে যাওয়ার সময় বুধবার আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ