শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

বাসে আগুন দেয়ার সময় বাস চালককে হাতেনাতে ধরে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আাওয়ার ইসলাম: ঢাকার নদ্দা এলাকায় বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এর শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষর্থীরা সকাল থেকে বিক্ষোভ করে রাস্তা বন্ধ করে দেয়।

বিক্ষোভ চলাকালে একটি বাসে আগুন দেয়ার সময় এক বাসচালককে হাতেনাতে ধরে মারধর করেছেন শিক্ষার্থীরা। পরে সেই চালক পালিয়ে যাওয়ায় তাকে পুলিশে দেওয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিইউপি শিক্ষার্থী হুমায়ুন আহমেদ রাসেল বলেন, আমাদের কোনো শিক্ষার্থী বাসে আগুন দেয়নি। কোনো এক গাড়ির চালক বাসটিতে আগুন দেয়। পরে আমরা সেই চালককে ধরতে সক্ষম হই। কিন্তু তিনি পালিয়ে যান।

শিক্ষার্থীরা বলেন, ওই লোক একটি বাসের চালক। সে বাসে আগুন দিয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো বাসে কোনো ধরনের ভাঙচুরও করা হয়নি। পরে শিক্ষার্থীদেরই ওই বাসের আগুন নেভাতে দেখা যায়।

অন্য শিক্ষার্থী বলেন, আমরা সকাল থেকে শান্তিপূণর্ভাবে অবস্থান ধমর্ঘট পালন করছি। আমাদের দাবি বাস্তবায়ন না করা পযর্ন্ত আমরা সড়ক ছাড়ব না। কিন্তু আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটাব না।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ