শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় মসজিদ পাহারা দিচ্ছে অমুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন শহীদের ঘটনার পর যুক্তরাষ্ট্রেরর ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে নামাজের সময় পাহারার ব্যবস্থা করেছে স্থানীয় অমুসলিমরা।

তবে নিউজিল্যান্ডের অনেক মসজিদে অমুসলিমদের পাহারা দেয়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে। নৃশংস সে হামলার প্রতি ঘৃণা ও মুসলিমদের প্রতি সহমর্মিতা দেখিয়ে মসজিদগুলোতে পাহারা দিচ্ছে অমুসলিমরা।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই মসজিদটি উত্তর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত।

মসজিদ পাহারা দেয়ার বেশ কয়েকটি ছবি আপলোড করে দিতিয়া ডেইনস নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ক্রাইস্টচার্চের ঘটনার পর থেকে মুসলিমরা যখন এই মসজিদে নামাজে দাঁড়ান। মসজিদের বাইরে অমুসলিমরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।

ওই টুইটকারী ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সাম্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

গণমাধ্যমে খবরে আরও বলা হয়, এই এলাকায় দীর্ঘদিন ধরেই মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। তারা একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন।

আরেক টুইটকারী জানান, স্কুলজীবন থেকেই আমি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের একসঙ্গে থাকতে দেখেছি। এটা বিশ্বাসের ত্রয়ী। মসজিদটি অকল্যান্ডে। এমনকি আমিও এখন মুসলিমদেরই একজন হয়ে গেছি। আমাদের এই বন্ধনের জন্য আমি গর্বিত।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত সন্ত্রাসী ব্রেনটন ট্যারান্ট বন্দুক হামলা চালালে ৫০ জন নিহত হয়। এছাড়া আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় অর্ধশত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ