বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পাকিস্তানে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে চার যাত্রী নিহত হয়েছেন। রবিবার বেলুচিস্তানে রেল লাইনে পুতে রাখা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাওয়ার পথে বিস্ফোরণের শিকার হয়েছে জাফর এক্সপ্রেস। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেরা মুরাদ জামালির জেলা পুলিশ পুলিশ সুপার ইরফান বশির বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। তবে ঘটনার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।

তিনি বলেন, পরিকল্পনা করে আগে থেকেই লাইনে বিস্ফোরক পেতে রাখে সন্ত্রাসীরা। তবে কারা জড়িত তা এখনও জানা যায়নি।ঠিক কী উদ্দেশে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, ডেরা মুরাদ জামালি স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটলে রেল লাইনের বেশ কিছু অংশ উড়ে যায়। লাইন থেকে ছিটকে উল্টে যায় ট্রেনের কামরাগুলি। বিস্ফোরণে ট্রেনটির ব্যাপক ক্ষতি হয়। ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। অপরজন মারা যান হাসপাতালে।

হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন, ‘যেই জড়িত থাকুক তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ার দাঁড়াতে হবে।’

সূত্র: দ্যা ডন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ