শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

এখন থেকে বাংলাদেশি হাজীদের ইমিগ্রেশন হবে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন হবে বিমানে ওঠার আগে ঢাকায়। বাংলাদেশ হবে এমন সুবিধাপ্রাপ্ত তৃতীয় দেশ।

বিমানবন্দরের ইমিগ্রেশনের ভোগান্তি লাঘবের পদক্ষেপ হিসেবে বিশ্বের অন্যতম দু’টি মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে গত দুই বছর নিজ নিজ দেশ থেকে আগাম সৌদি ইমিগ্রেশনের পদক্ষেপ নেয় সৌদি আরব।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরব এ বছর থেকে বাংলাদেশকেও এই সুবিধা দিতে রাজি হয়েছেন।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হজযাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না।

ঢাকা বিমানবন্দর ও হজ ক্যাম্পে ডিপারচার ইমিগ্রেশনের সঙ্গেই সৌদি ইমিগ্রেশন কর্মকর্তা আগাম সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করবেন। এ কারণে হাজীরা সৌদি বিমানবন্দরে বিমান থেকে নেমেই সরাসরি হজ টার্মিনালে প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই সৌদি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাব ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বৃহস্পতিবার (২১ মার্চ) সৌদি আরবের ইমিগ্রেশন কারিগরি দল ঢাকায় আসবেন।

এছাড়া আগামী ৬ এপ্রিল সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সচিব ড. হোসাইন শরিফের নেতৃত্বে সৌদি পাসপোর্ট ও ইমিগ্রেশনের মহাপরিচালকসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন আরেকটি প্রতিনিধিদলের ঢাকা সফর করবেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ