শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দল পুনর্গঠনের কাজ চলছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা এখন যে কাজটি করছি তা হচ্ছে দল পুনর্গঠন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলকে পুনর্গঠনের কাজ চলছে। দল পুনর্গঠনের মধ্য দিয়ে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়াতে তার কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাভোগ করছেন। গণতন্ত্রের মানসকন্যা খালেদা জিয়াসহসহ রাজবন্দিদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে।

যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রয়াত মহাসচিবের দুই ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু ও খোন্দকার আকতার হামিদ ডাবলু প্রমুখ এ সময় সেখানে ছিলেন।

খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী বাদ জোহর তার গ্রামের বাড়ি পাঁচুরিয়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যোগ দেন ফখরুল। কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ