শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে প্রগতিশীল ছাত্র ঐক্যের কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ফের কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র ঐক্য।

আজ (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেন জোটের পক্ষ থেকে ডাকসু নির্বাচনে ভিপি পদে অংশ নেওয়া লিটন নন্দী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেবে ছাত্র ঐক্য।

লিটন নন্দী বলেন, ১১ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এ নির্বাচন আমরা মানি না। ত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না।এ ডাকসু আমাদের ডাকসু। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

এক প্রশ্নের উত্তরে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, ভিপির বক্তব্য ধোয়াশাপূর্ণ। তার বক্তব্য আন্দোলনের স্পিরিটের জন্য ক্ষতিকর। আমরা আশা করি তিনি আমাদের সমর্থন দেবেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে পাঁচটি প্যানেল একসঙ্গে ভোট বর্জন করলেও মতানৈক্যের কারণে যৌথভাবে সংবাদ সম্মেলন করতে পারেনি।

ভোট বর্জনকারী বাকি প্যানেলগুলো হলো, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, ছাত্র ফেডারেশন।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ