রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

মসজিদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে মসজিদে ঢুকে এলোপাতারি গুলি বর্ষণের ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৩০ জন নিহতের খবর জানিয়েছে নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যম।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে  ৩০ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় আজ শুক্রবার জুম্মার নামাজের সময় বেলা দেড়টার দিকে ওই সন্ত্রাসী হামলা হয়। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪জনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ