শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে প্রার্থনারত নিষ্পাপ মানুষদের ওপর এমন বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় মর্মাহত হয়ে টুইটে তিনি বলেছেন, আমি খুব কষ্ট পেয়েছি শান্তিপূর্ণভাবে প্রার্থনারত অবস্থায় মুসলমানদের ওপর এমন হামলা চালানোয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি।

একইসঙ্গে সন্ত্রাসী এই কর্মকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন জাতিসংঘ মহাসচিব।

এসময় আজকে এবং প্রতিদিন আমাদের অবশ্যই মুসলিমবিরোধী ঘৃণাসহ সব ধরনের ধর্মান্ধতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া উচিত বলে বিশ্ববাসীকে আহ্বান জানান গুতেরেস।

এর আগে শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে বর্বরোচিত হামলা হয়। এতে ৪৯ জন নিহত হন।

এদের মধ্যে তিনজন বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি। তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ