শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় হাসানাত আমিনীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধ শতাধিক মুসল্লী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফতে ইসলামীর আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুুমার নামায আদায়রত অবস্থায় মুসল্লীদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। লিনউডের আরেকটি মসজিদেও হামলা হয়েছে। হামলাকারী দীর্ঘ সময় ধরে হামলার ভিডিও দৃশ্য সোশাল মিডিয়ায় লাইভ করেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশীও রয়েছে।

নিউজিল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা যে কত দূর্বল, এই সন্ত্রাসী হামলা তার জলন্ত উদাহরণ। এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা বাকরুদ্ধ, গভীরভাবে শোকাহত। এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক, কট্টর ডানপন্থী ও উগ্র সন্ত্রাসীদের সদস্য। হামলায় তার সাথে আরো কারা কারা জড়িত অনতিবিলম্বে তদন্ত স্বাপেক্ষে সবার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঐ দেশে আরো যেসব মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, নিউজিল্যান্ড সরকারকে সেগুলোর নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি নিহত মুসল্লীদের শহীদ আখ্যায়িত করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ