শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

নিউজিল্যান্ডকে বয়কটের আহ্বান খেলাফত আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসলিম হত্যার প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ হামলা খৃষ্টান সন্ত্রাসীদের পূর্ব পরিকল্পিত। বিশ্বে মানচিত্রে ইসলাম-মুসলমানদেরকে তারা সহ্য করতে পারে না।

ইসলাম বিদ্ধেষী বর্ণবাদীদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি এ হামলায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিউজিল্যান্ডের সকল পণ্য বর্জন এবং নিউজিল্যান্ডকে বয়কট করতে বিশ্ববাসীর প্রতি আহবান জানান।

আজ শুক্রবার, বাদ আসর রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের বক্তব্য রাখেন, দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুর ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আতাউল্লাহ নোমানী ও মাওলানা সুলায়মান প্রমুখ।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, নিউজিল্যান্ডের এ হত্যাকান্ড বিশ্বের সকল বর্বরতাকে হার মানিয়েছে। এ হত্যাকান্ডের বিচারের দাবিতে বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ