শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’?

‘নামাজের সময় হঠাৎ গুলি; পাশে চেয়ে দেখি স্ত্রীর নিথর দেহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আমি তখন নামাজ পড়ছি। গুলির শব্দ শুনতে পাই। পরে দেখি ফুটপাতের ওপর পড়ে রয়েছে আমার স্ত্রীর নিথর দেহ।’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে গুলি চলার ঘটনায় এক প্রত্যক্ষদর্শী একথা বলেন।

স্থানীয় সময় শুক্রবার বিকাল। ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে তখন নামাজ চলছে। হঠাৎই গুলির শব্দ শোনা যায়। চোখের সামনে মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় মসজিদের পথ।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রথমে গুলির শব্দ শুনতে পাই। পরে দেখি মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় চার জন পড়ে রয়েছে।’ অন্য একজন বলেন, ‘একটি শিশুকে গুলিবিদ্ধ হতে দেখলাম। আমার চারপাশে তখন অনেক মৃতদেহ।’

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার বিকালে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। এই ঘটনায় ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; যার মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া, এ ঘটনায় আরও ৮ বাংলাদেশির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ