রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ডাকসুর জিএস প্রার্থী রাশেদকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খান আবারো কোনো আন্দোলনে নেতৃত্ব দিলে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মার্চ) বিকেলে দুই ব্যক্তি ঝিনাইদহ সদর উপজেলার চরমুরাড়ীদহ গ্রামে রাশেদের বাড়িতে গিয়ে এই হুমকি দেন। রাশেদ খান সাংবাদিকদের জানান, এর আগেও তাকে এমন হুমকি দেওয়া হয়েছে।

এদিকে ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি শুনে রাশেদের মা সালেহা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি ঝিনাইদহ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় আড়াই ঘণ্টা পর তিনি জ্ঞান ফিরে পান।

আরএম/