শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বরই ফলের সাতটি স্বাস্থগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরই কিংবা কুল- দুই নামেই সমান পরিচিত ফলটি। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে সব মাটিতেই জন্মে গাছটি। কুল টক বা মিষ্টি- দুই স্বাদেরই হয়।আকৃতিতে ছোট হলেও বরইয়ে প্রচুর স্বাস্থ্য গুণ রয়েছে। হজমশক্তি বৃদ্ধি থেকে শুরু করে ভাল ঘুমের সহায়ক হচ্ছে বরই।

আসুন জেনে নিন এ সময় নিয়মিত বরই খেলে যেসব উপকারিতা পাওয়া যাবে....

১. বরইয়ে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এ কারণে এটি হজমশক্তি বৃদ্ধি করে।

২. চীনা চিকিৎসায় ইনসোমিয়া বা নিদ্রাহীনতা কাটাতে বরই ব্যবহার করা হয়। এই ফল এবং বীজে থাকা ফ্লাভনয়েড-স্যাপোনিন এবং পলিস্যাকহারাইডস উপাদান ভাল ঘুমে সহায়তা করে।

৩. বরইয়ে থাকা বিভিন্ন উপাদান মস্তিষ্ক ও নার্ভ শান্ত রাখতে সাহায্য করে। এটি খেলে শরীরে হরমোনের ভারসাম্য ঠিক থাকে। ফলে উৎকণ্ঠা কমে।

৪. বরইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে থাকা ভিটামিন সি ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৫. কম পরিমাণে লবণ এবং বেশি পরিমাণে পটাশিয়াম থাকায় বরই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

৬. নিয়মিত কুল খেলে হাড় মজবুত থাকে। এতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন হাড় গঠনে সহায়তা করে।

৭. আয়রন ও ফসফরাসের ভাল উৎস হওয়ায় বরই শরীরের রক্ত সরবরাহ ঠিক রাখতে সাহায্য করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ