জহির উদ্দিন বাবর
আলেম ও সাংবাদিক
সম্প্রতি জাতীয় সংসদে দেয়া বামপন্থী নেতা রাশেদ খান মেননের একটি বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন কোটি কোটি মানুষ। তিনি মাদরাসা শিক্ষা, আলেম-উলামা, ইসলামি অনুশাসন, সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফী সবার প্রতি নিজের ভেতরে ঘাপটি মেরে থাকা হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
মেনন কওমি মাদরাসা শিক্ষাকে ‘বিষবৃক্ষ’, ইসলামি শাসনব্যবস্থাকে ‘মোল্লাতন্ত্র’ আর আল্লামা শাহ আহমদ শফীকে ‘তেঁতুর হুজুর’ বলার মতো অসম্ভব রকমের দুঃসাহস দেখিয়েছেন। তার এই বক্তব্যের পর থেকেই দেশের আলেম-উলামা ও তৌহিদি জনতা ক্ষোভে ফুঁসছে। গত শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মেননের বিরুদ্ধে বিক্ষোভ করেছে লাখো জনতা।
সরকারের সঙ্গে আলেম-উলামার সম্পর্ক যখন অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো তখন রাশেদ খান মেননের এ ধরনের বক্তব্যের প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছেন না অনেকেই। তবে হিসাব অনেকটা পরিষ্কার, মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর থেকেই টালমাটাল অবস্থায় আছেন মেনন। মন্ত্রিত্ব না পেয়ে অনেকে গোপনে গোপনে ফুঁসলেও মেননের কথাবার্তায় তা প্রকাশ পেয়ে যায়।
কোনোভাবেই যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হননি তখন তিনি বেছে নিয়েছেন একটি সস্তা মাধ্যম। তার ধারণা, এভাবে বক্তব্য দিয়ে আলেম-উলামা ও তৌহিদি জনতাকে ক্ষেপালে প্রধানমন্ত্রী হয়ত ‘পাগল সামলানোর মতো’ তাকে মন্ত্রিত্ব দিয়ে মুখ বন্ধ করতে চাইবেন।
শুধু এ ব্যাপারে নয়, সরকারকে বিব্রত করার মতো আরও বেশ কিছু কথাবার্তা সম্প্রতি মেনন বলেছেন,যা আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। কয়েক দিন আগে বরিশালে একটি অনুষ্ঠানে ‘উপজেলা নির্বাচনে দিনেই ভোট ডাকাতি হবে’ এ জাতীয় মন্তব্য করে তিনি তোলপাড় সৃষ্টি করেন।
কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ কিছুটা বিব্রত হলেও মেননদের পাত্তা দিচ্ছে না। মেনন-ইনুদের মন্ত্রিত্ব ফিরে পাওয়ার মতো কোনো আভাস আপাতত দেখা যাচ্ছে না।
রাশেদ খান মেননরা আলেম-উলামা, ইসলামি শিক্ষা-সংস্কৃতি সহ্য করতে পারেন না এটা নতুন কোনো ঘটনা নয়। বরিশালের একটি খান্দানি মুসলিম পরিবারে জন্ম নেয়া মেনন জীবনের বড় অংশটি ব্যয় করেছেন ইসলামের বিরোধিতায়।
নড়বড়ে অস্তিত্বে থাকা একটি দল করেও তিনি বড় নেতা। বিভিন্ন সময় সরাসরি ইসলামি মূল্যবোধের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি আগেও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন।
তথাকথিত মুক্ত চিন্তা আর প্রগতিশীলতার নামে মেননের মতো চরিত্à¦