শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

ডাকসু নির্বাচন বর্জন করলো ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নির্বাচন বর্জন করেছে।

আজ দুপুর ২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বী-মাহমুদ-শরীয়ত প্যানেলের ভিপি প্রার্থী এস.এম.আতায়ে রাব্বী ও জিএস প্রার্থী মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে ডাকসু নির্বাচনের ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা ভোট ডাকাতির এই ঘৃণ্য তান্ডবে নিমিশেই নিঃশ্বেস হয়ে গেছে বলে দাবী করেন ইশা ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বী-মাহমুদ-শরীয়ত প্যানেল।

নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এধরণের কার্যক্রম শিক্ষার মানক্ষুন্ন করেছে। এহেন ন্যাক্কারজনক ঘটনা কিছুতেই সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবেনা। অতএব এই প্রহসনমূলক ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে পূণরায় সুষ্ঠু ডাকসু নির্বাচনের দাবী করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

একইভাবে ভোটে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে কোটা সংস্কার আন্দোলন ও প্রগতিশীল ছাত্র ঐক্যসহ চার প্যানেল।

এদিকে,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আগামীকাল ছাত্র ধর্মঘণ্টের ডাক দেয়া হয়েছে। একই সঙ্গে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ