রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

ভোটার নেই ভোটকেন্দ্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও অধিকাংশ কেন্দ্রে ভোটারের দেখা নেই বললেই চলে।

কুড়িগ্রামে প্রথম দফায় ৮টি উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে আশানুরুপ ভোটারের দেখা পাওয়া যাচ্ছে না।

জয়পুরহাটে পাঁচটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও ভোটারের উপস্থিতি কম।পঞ্চগড়েও পাঁচ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে একযোগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা ব্যক্ত করেন কর্মকর্তারা। সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ