রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

বঙ্গবন্ধু মেডিকেলে যেতে চান না খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রোববার (১০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনার প্রস্তুতি সম্পন্ন হলেও বেগম জিয়া সেখানে যেতে অনীহা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।

কারা সূত্র জানায়, গতকাল শনিবার তাকে বিএসএমএমইউ-তে নেয়ার কথা বললে তিনি অনীহা জানান। তবে তিনি কেন সেখানে যাবেন না সেই কারণ স্পষ্ট করেননি। আজ রোববার (১০ মার্চ) দুপুর তাকে আনতে চাইলে তিনি আসতে অনীহা জানান।

এদিকে খালেদা জিয়ার আসাকে কেন্দ্র করে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারগারের সামনে ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য।

এছাড়া যে রাস্তা দিয়ে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হবে সেইসব রাস্তায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে, বেগম খালেদার জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও বাড়তি তৎপরতা চোখে পড়েছে। হাসপাতাল ও এর আশপাশের এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ