মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

মানুষের ব্যবহারে অতিষ্ঠ হয়ে ভালো কাজ ছাড়তে নেই: প্রফেসর হামিদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিদওয়ান হাসান
ইজতেমা থেকে

আলেম-ওলামা, ধর্মপ্রাণ লাখো মানুষের উপস্থিতিতে ধর্মীয় ভাব-আবেগ ও গম্ভীর্যের মাধ্যমে চলছে মজলিসে দাওয়াতুল হকের ২৪তম কেন্দ্রীয় ইজতেমা।

আজ শনিবার বাদ ফজর থেকে যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়েছে।

অনুষ্ঠানে হযরতওয়ালা হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ. এর বিশিষ্ট খলিফা প্রফেসর হামীদুর রহমান বলেন, হজরত মাওলানা আবরারুল হক রহ. আল্লাহর রাস্তার দিকে মানুষকে আহ্বান করতে হবে। মানুষের ব্যবহারে অতিষ্ঠ হয়ে ভালো কাজ ছাড়তে নেই।

প্রফেসর হামিদুর রহমান বলেন, হযরতওয়ালা হারদুয়ী  হজরত সুন্নতের ওয়াজ, আমলের ওয়াজ বেশি করতেন। নামাজে কিভাবে দাঁড়াতে হবে, কেরাত কিভাবে পড়তে হবে। তিনি আমলের কথা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিতেন।

ইজতেমা উপলক্ষ্যে সুন্নতের আমলি মশক, দেশ-বিদেশের আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান, জিকির এবং দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা. এর  জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। দেশব্যাপী সাধারণ মানুষদের আজান, ইকামত, নামাজ, ওজু, জানাজাসহ সুন্নতের ব্যবহারিক প্রশিক্ষণ হয়।

মারকাজী ইজতেমায় দাওয়াতুল হক বাংলাদেশের সব হালকার আমীর, নায়েবে আমীর, কর্মীবৃন্দ ও ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখসহ সবস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়েছেন।

এছাড়াও দেশ বরেণ্য আলেম-উলামা ও পীর-মাশায়েখরা ইজতেমায় উপস্থিত থাকবেন।

রাত ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

ইজতেমার বয়ান লাইভ শুনতে নিচের লিংকে ক্লিক করুন …

https://www.facebook.com/MuhiussunnahAllamaMahmudulHasan/videos/844830169242354/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ