বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


মহাখালীর কড়াইল বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ভোর ৬টার দিকে কড়াইল জামাই বাজারের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল ৭টার দিকে দিকে একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ভোর ৬টার দিকে মহাখালীর কড়াইল এলাকার ওই বস্তিতে আগুন লাগে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ