শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

পাকিস্তানে জঙ্গিঘাঁটি হতে দেবো না, দৃঢ় প্রত্যয় ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে জঙ্গিঘাঁটি হতে দেবো না বলে দৃঢ় প্রত্যয় প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘কোনও গোষ্ঠী এই দেশে (পাকিস্তানে) ঘাঁটি বানিয়ে বিদেশে আক্রমণ চালাবে, এমনটা বরদাস্ত করবো না।’ গতকাল শুক্রবার তিনি একথা বলেন।

এর আগে পুলওয়ামায় হামলার ঘটনায় অভিযুক্ত সংগঠন জাইশ-ই-মুহাম্মদ ও আরও কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের সরকার।

গত সোমবার পাকিস্তান সরকার ঘোষণা করে, কেউ সন্ত্রাসবাদী কার্যকলাপ করলে বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার জানা যায়, নিষিদ্ধ গোষ্ঠীগুলো যেসব ধর্মীয় শিক্ষায়তন চালাতো, তার মধ্যে ১৮২টি বন্ধ করে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ১২০ জনকে।

এদিন এক জনসভায় ইমরান বলেন, ‘আমার সরকার কোনও সন্ত্রাসবাদী সংগঠনকে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না। আল্লাহের ইচ্ছায়, পাকিস্তানে নতুন যুগের সূচনা হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ