শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

আনারকলি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, মার্কেটের চতুর্থ তলায় লেপ তোশকের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশেপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

ব্যবসায়ীরা জানান, মার্কেটের চতুর্থ তলায় বাবুল বেডিং নামে লেপ তোষকের একটি গোডাউন রয়েছে। এর আশেপাশের কয়েকটি দোকানে তুলা, ফোম এবং ফাইবার জাতীয় পোশাকের মজুদ ছিল। আগুনে মোবাইল সামগ্রীর একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার আজিমুল হক বলেন, শনিবার হওয়ায় রাস্তা কিছুটা ফাঁকা ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আসার জন্য সড়ক বন্ধ করে দিয়ে উল্টোপথে নিয়ে আসা হয়। ফায়ার সার্ভিসের সঙ্গে ট্রাফিক পুলিশও এ কাজ করেছে। ফলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ