শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

ঐক্যফ্রন্টের বাকি সদস্যরাও শপথ নেবেন: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সুলতান মোহাম্মদ মনসুরের মতো ঐক্যফ্রন্টের বাকি নির্বাচিতরাও অচিরেই শপথ নেবেন।

শুক্রবার সকালে ৭ম এনডিএফ বিডি-কুএমসি জাতীয় মেডিকেল বিতকৃ উৎসবে উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে শপথ গ্রহণ করে সংসদে যোগ দিয়েছেন। তার দেখাদেখি ঐক্যফ্রন্ট থেকে বিএনপির যারা নির্বাচন করেছিলেন তারাও শপথ নেবেন বলে আশা করছি।

তিনি বলেন, বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। ২০১০ সালের পর থেকেই তারা সরকার হঠানোর আওয়াজ দিয়ে আসছেন। তবে তাদের সেই আহ্বানে দেশের জনগণ সাড়া দেয়নি। এখন তারা পলাতক দন্ডপ্রাপ্ত নেতাকে বাঁচাতে নানা ফন্দি-ফিকির করছে। তবে এসবে কোনো কাজ হবে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার প্রসঙ্গে হানিফ বলেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সেখানে তার হার্টের বাইপাস সার্জারি করা হবে। দুয়েক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশা করছি।

পরে মাহবুবউল আলম হানিফ জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুস্তানজীদ, এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সম্পাদক ফারুকউজ জামান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ