রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

মেননকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৩ মার্চ রবিবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জাতীয় সংসদে দেয়া উদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আজ (৭ মার্চ) বৃহস্পতিবার ঢাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দও শরীক হন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, রাশেদ খান মেনন হেফাজত আমীর সর্বজন মান্য শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফী, ঈমান আক্বীদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম, উলামা-মাশায়েখ ও কওমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ভাষায় মিথ্যাচার ও উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তিনি খতমে নবুওয়াতের অস্বীকারকারী ও মিথ্যা নবুওয়াতের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়া জামাতের পক্ষে ও খতমে নবুওয়াত আন্দোলনের বিরুদ্ধে জঘন্য কথা বলেছেন।

এছাড়াও তিনি স্কুল-কলেজের শিক্ষায় অসাম্প্রদায়িক চেতনার নামে মূলত: নাস্তিক্যবাদি ধ্যান-ধারণার পাঠ যুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়েও কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন।

প্রতিবাদ সভায় বক্তারা রাশেদ খান মেননকে অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারপূর্বক জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি এবং সংসদের কার্যবিরণী থেকে তার বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পীকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তৌহিদী জনতা এসব কটূক্তি, অপপ্রচার ও ধর্মবিদ্বেষী বক্তব্যের সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারী ব্যক্ত করেন।

সভায় ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ সরকারের প্রতি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিও পুণর্ব্যক্ত করেন।

বক্তারা আগামী কাল ঢাকা বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে শরীক হওয়ার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী জেলার সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন, মুসলীম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক হেকিম আব্দুল করীম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, যুগ্মমহাসচি