সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮


মুক্তি পেলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রায় তিন মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জেলগেটে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগর থানার নাশকতার মামলায় গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসন থেকে দলীয় মনোনয়ন পান তিনি। কিন্ত শেষ পর্যন্ত আদালতে তার মনোনয়ন আটকে যায়। পরে এ আসন থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেন।

আরআর


সম্পর্কিত খবর