বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পাকিস্তানকে দমাতে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে ভারত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে দেশটি। পরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার শুরু গত ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় বিমানবাহিনী সেদিন ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করে।

পাকিস্তানের সঙ্গে সীমান্ত ও আকাশপথে একাধিক যুদ্ধের ঘটনা ঘটেছে। পানিপথেও সাবমেরিন পাঠিয়েছিল ভারত। কিন্তু পাকিস্তানের নৌবাহিনী সে সাবমেরিন আটকে দেয়।  এরপর থেকে ভারতের নিরপত্তাবাহিনীর অত্যাধুনিক অস্ত্রের দিকে মনোযোগ দেয় ভারতে।

সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর জন্য নতুন প্রযুক্তির অস্ত্র তৈরিতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। নতুন অস্ত্রটির নাম দেওয়া হয়েছে একে-২০৩, যা অনেকটাই দেখতে একে-৪৭ সেভেনের মতো। রাশিয়ার সঙ্গে ৭ লাখ ৫০ হাজার অস্ত্রের চুক্তি করেছে ভারত। খবর এনডিটিভ-এর।

খবের বলা হয়,  ভারতের তৈরি ইনসাস রাইফেলের পরিবর্তে এটি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌসেনাদের দেওয়া হবে।

দেশটির সকারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সামরিক বাহিনীকে এ অস্ত্র দেওয়ার পর দেশটির আধাসামরিক ও পুলিশ বাহিনীকে এ অস্ত্র সরবরাহ করা হবে। আগামী ১৫-২০ বছরের মধ্যে দেশটির সব বাহিনী এ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবে।

এ ছাড়াও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭.৬৯ এমএম ও ৫৯ ক্যালিবারের উন্নত রাইফেলের চুক্তি করেছে। এটি সরাসরি সেনা সদস্যদের দেওয়া হবে, যা বিদ্রোহ দমন ও অন্যান্য অভিযানে ব্যবহার করা হবে।

ভারতের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি জঙ্গিদের দমন করতে সেনাবাহিনীর হাতে উন্নত অস্ত্র থাকা উচিত। এ ছাড়া অন্যান্য কাজে হালকা অস্ত্র থাকা দরকার।

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ