শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

জাতীয় পরিচয়পত্রে মিলবে ট্রেনের টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের আরও পাঁচটি ট্রেনে এ পদ্ধতি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সব শাখায় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের টিকিট সংগ্রহে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী জানান, ‘যিনি ভ্রমণ করবেন, তার আইডি দিয়ে টিকিট নিতে হবে। নিজ নামে সংগৃহীত টিকিটে ভ্রমণ করছে কিনা তা যাচাই করা হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ মার্চ থেকে এটি চালু হবে। অর্থাৎ ১১ মার্চ থেকেই পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। কারণ যাত্রার ১০ দিন আগে ওই দিনের টিকিট বিক্রি শুরু হয়। এখন থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলি, তুর্ণানীশিতা এক্সপ্রেস ও ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেসের যাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে হবে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ই-টিকেটিং ওয়েবসাইট, রেলওয়ের মোবাইল অ্যাপস ও স্টেশন কাউন্টারে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। পরবর্তীতে ট্রেনে মূল টিকিট দেখাতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য হবে না। ই-টিকেটের ক্ষেত্রে নিজস্ব আইডিতে সংগৃহীত টিকিটের প্রিন্ট কপি ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ