রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১২ টাকার ইনজেকশন ৮০০ টাকায় বিক্রি করার অপরাধে রাজবাড়ীতে ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ঢালী ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি ওষুধের অতিরিক্ত দাম রাখায় বাজারের শেফা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুইজন অভিযোগকারী নির্ধারিত মূল্য থেকে বেশি টাকায় (১২ টাকার ইফিডিন ইনজেকশন ৮শ) কিনতে বাধ্য হন। পরে তারা সিভিল সার্জনের কার্যালয়ে যান।

পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের পরামর্শে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ায় ওই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার চার ভাগের এক ভাগ টাকা অভিযোগকারী ব্যক্তিদের দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ