রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভারতকে দেওয়া কয়েকশ’ কোটি টাকার বাণিজ্যিক সুবিধা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিশেষ বাণিজ্যিক সুবিধার জেরে এত দিন কোনো রকম শুল্ক ছাড়াই ভারতের ৫৬০০ কোটি ডলারের সামগ্রী আমেরিকার বাজারে প্রবেশ করত।

নিজের সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, “ভারত এত দিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।”

কেন এমন সিদ্ধান্ত নিতে হল, তার ব্যাখাও দিয়েছেন ট্রাম্প। তিনি ওই চিঠিতেই বলেছেন, “ভারত সরকার এবং জাতিসংঘের বিভিন্ন ব্যাপার ভাল করে পর্যবেক্ষণ করার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে এ ধরনের সুবিধা দেবে না কখনও।”

এই জিএসপি প্রোগ্রাম থেকে গোটা পৃথিবীতে যে ক’টা দেশ সবচেয়ে বেশি উপকার পায়, ভারত তাদের মধ্যে একটা। ফলে এই বড় সুবিধা প্রত্যাহার করা অবশ্যই ভারত  সরকারের কাছে একটি বড় ধাক্কা। বস্তুত, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ আগে হয়নি।

ভারত এবং পাকিস্তানের মধ্যে  সাম্প্রতিক টানাপড়েনের আবহে আমেরিকাকে পাশে  পেয়েছিল ভারত। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই বাণিজ্যিক দিক থেকে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়ার বার্তা দিল হোয়াইট হাউজ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ