বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

জামায়াতের কার্যক্রম নিয়ন্ত্রণে মার্কিন সংসদে প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামির বিরুদ্ধে মার্কিন সংসদের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব পাস হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের কার্যক্রম নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাবটি পেশ করা হয়।

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবনায় দলটিকে মৌলবাদী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত এবং এর মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবনতিতে যুক্তরাষ্ট্র চিন্তিত বলে জানানো হয়।

প্রস্তাবনায় বলা হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরপেক্ষ গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। দেশটিতে চরমপন্থী ও জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে তা বন্ধে এমন পদক্ষেপ জরুরি।

জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদী ও জিহাদিদের মদদদাতা হিসেবেও চিহ্নিত করা হয়েছে ওই প্রস্তাবনায়।

তাছাড়া যুক্তরাষ্ট্রের যেসব সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে তাদেরকে গোষ্ঠীটির জন্য যেকোনো ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ