শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিরাপত্তা অবহেলায় বিমান ছিনতায়ের চেষ্টা: তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তায় অবহেলা পেয়েছে তদন্ত কমিটি। এ কারণে শাহজালাল বিমান বন্দরের ৫ নিরাপত্তা কর্মীকে সাময়িক বহিস্কার ও ১ জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটির সময় বাড়ানো হয়েছে আরো ২ দিন।

বরখাস্তকৃতরা হলেন গত ২৪ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. ইউনুস হাওলাদার, হেভি লাগেজ গেটে (উত্তর) স্ক্যানিংয়ের নিরাপত্তা সুপারভাইজার মো. লেহাজ উদ্দিন ভূঁইয়া, শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ব্যাটালিয়ন আনসার কেবিন ব্যাগেজ স্ক্যানিং গেটের অপারেটর আলীম হোসেন, বডি সার্চার অঙ্গীভূত আনসার সদস্য মাহফুজুর রহমান ও হেভি লাগেজ গেট উত্তরের বডি সার্চার আনসার সাদ্দাম হোসেন।

এ ছাড়াও ঘটনার সময় কতর্ব্যরত এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এফসেক) সদস্য পোস্ট সুপারভাইজার সার্জেন্ট সাযেদুল ইসলামকেও তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয় বাংলাদেশ বিমানবাহিনীতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ