শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

‘ঢাকায় ৬ হাজার ৪০৯ বাড়ি পরিত্যক্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় ৬ হাজার ৪০৯টি বাড়ি পরিত্যক্ত বলে জানিয়েছেন  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি জানান, এসব বাড়ি শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ডিমান্ড নোট হোল্ডারদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত বাড়ির মধ্যে কয়েকটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বরাদ্দপ্রাপক ও ডিমান্ড নোট হোল্ডারদের অনুকূলে বিক্রয় করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে  শ ম রেজাউল করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০১০ সালে রাজউক ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছিল। ২০১৬ সালে রাজউক ওই ভবনগুলোতে পুনরায় জরিপ করে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে মালিকরা ইতিমধ্যে ২৫টি ভবন ভেঙে ফেলেছে। ২৮টি ভবন মালিকরা নতুনভাবে নির্মাণ করেছে। বর্তমানে ২৫৫টি ঝুঁকিপূর্ণ ভবন আছে। এসবের মধ্যে ৩৫টি অতি ঝুঁকিপূর্ণ ভবন।

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ২০০৩-২০১৯ সাল পর্যন্ত ৩, ৫, ৭.৫ ও ১০ কাঠা আয়তনের ২৪ হাজার ৬৯৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্লটগুলো মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সমমর্যাদার ব্যক্তি, বিচারপতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি চাকরিজীবী, সশস্ত্র বাহিনীর সদস্য, ব্যবসায়ী ও শিল্পপতি, বেসরকারি চাকরীজীবী, শিল্পী-সাহিত্যিক, ক্রীড়াবিদ, বৈদেশিক মুদ্রা অর্জনকারী ব্যক্তি, মূল অধিবাসী, ক্ষতিগ্রস্ত এবং ১৩/এ ধারায় (সংরক্ষিত) ক্যাটগরির ব্যক্তিসহ অন্যদের বরাদ্দ দেওয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ