বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বিশ্ব মসজিদ দিবস: শত শত ব্রিটিশকে মসজিদে দাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম>

গত ১৮ ফেব্রুয়ারি ছিলো বিশ্ব মসজিদ দিবস, সে উপলক্ষ্যে ২২টি মসজিদে পালন করা হয় ‘ভিজিট মাই মসজিদ’। আর এ কর্মসূচীর মধ্য দিয়ে অমুসলিম ও শত শত ব্রিটিশকে মসজিদে স্বাগত জানিয়েছে। তাদেরকে আহ্বান করেছে মসজিদে আসার জন্য।

ব্রিটেনের লন্ডনে একটি ইসলামি কালচারাল ফোরাম থেকে এ দাওয়াতের উদ্যোগ নেয়া হয়েছে। দ্যা এভাউট ইসলামের বরাতে জানা যায়, ইসলাম সম্পর্কে মানুষকে জানাতে ও অমুসলিমদের দাওয়াত দিতে প্রতি বছর ব্রিটেনে এ মসজিদ দিবস পালন করা হয়।

মসজিদ পরিদর্শনকালে দর্শনার্থীদের ইসলাম সম্পর্কে জানার ও শেখারও সুযোগ থাকে। সব ধর্মের মানুষকে মহান আল্লাহর বাণী শুনাতে তাদের এ অভিনব উদ্যোগের কথা জানা যায়।এ নিয়ে পঞ্চম বার্ষিক দাওয়াতি কাজ সম্পন্ন করেছেন তারা।

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হারুন খান বলেন, আমরা এ বসন্তে তাদের গ্রেট ব্রিটেন স্প্রিং ক্লিন প্রচারণায় ব্রিটেন টিডিকে সমর্থন করছি।

আমরা আশা করি মানুষ এ উদ্যোগের কারণে  ইসলাম সম্পর্কে জানেতে পারবে, আল্লাহর ঘর মসজিদ ঘুরে আসা, এটিও একটি দাওয়াত। এর মাধ্যমে আশা করি দেশজুড়ে আলোচনায় আসবে। এতে ইসলামের খেদমত হবে প্রচার হবে।

এক জরিপে দেখে গেছে, সত্তর ভাগ ব্রিটানি তারা তাদের নিজস্ব উপাসনা ছাড়া অন্য কোনও ধর্মের মানুষের স্থান পরিদর্শন করেনি।

২০১৫ সালে এ দিবসটি পালন করা শুরু হয়। দিনটি শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের এমসিবিটিসহ ৫০০টি সংগঠর তার অনুমোদন দেয়। সূত্র: এভাউট ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ