সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮


‘গণফোরামের দুই প্রার্থী সংসদে গেলেও ঐক্যফ্রন্টে সমস্যা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণফোরামের বিজয়ী দুই প্রার্থী শপথ নিয়ে সংসদে গেলেও জাতীয় ঐক্যফ্রন্টে কোনো সমস্যা হবে না।

রবিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার পক্ষে, এরপরও যদি কেউ যায়, তাহলে এ নিয়ে জোটের আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, একটি বড় টার্গেট করে আমরা ঐক্যফ্রন্ট করেছি। বিএনপি এই ঐক্যফ্রন্টের প্রধান এবং বৃহৎ দল। ঐক্যফ্রন্টের কেউ যদি সংসদে যায়ও, তারপরও আমরা মনে করি ঐক্যফ্রন্টের যেহেতু একটা বৃহৎ লক্ষ্য আছে, তাই ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ