শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ওবায়দুল কাদেরের অবস্থা কিছুটা উন্নতির দিকে: চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।

আজ রবিবার (৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিএসএমএমইউ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন।

বিএসএমএমইউ’র প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের হার্টের পালস রেট বেড়েছে। আরেকটু সুস্থবোধ করলেই তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী যখন এসে আইসিইউয়ে তার নাম ধরে ডাকেন তখন তিনি সাড়া দেন এবং তার চোখের পাতা নড়ে। পরে রাষ্ট্রপতি এসে যখন তাকে ডাকেন তিনি চোখ মেলে তাকান। তার শারীরিক অবস্থা আরেকটু ভালো হলেই অর্থাৎ বিমানযাত্রার ধকল সামলানোর মতো হলেই তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হবে।

ওবায়দুল কাদেরের চিকিৎসা নির্বিঘ্ন করতে ও অন্যান্য রোগীর যাতে অসুবিধা না হয় সেজন্য বিএসএমএমইউয়ের ভেতর ভিড় না করতে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন বিএসএমএমইউ উপাচার্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ